Subscribe Us

মেসি চেয়েছিলেন জর্ডানের বিপক্ষে অন্যরা খেলুক

আর্জেন্টিনার তিন গোলের জয় মেসি করেছেন এক গোল

 শেষ ৩২ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও। জর্ডানের বিপক্ষে এই ম্যাচটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ছিল স্রেফ নিয়ম রক্ষার। সেই ম্যাচেও আর্জেন্টিনা হেসেখেলে জিতেছে ৩-১ গোলে। নকআউটের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দলে বইছে স্বস্তির হাওয়া। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

আপাতদৃষ্টিতে আর্জেন্টিনাকে খুঁতহীন মনে হলেও কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে শেষ ৩২-এর প্রতিপক্ষকে নিয়ে ঝরল চরম সমীহ। জর্ডানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্রুপ পর্বে কেপ ভার্দে যেভাবে খেলেছে, তাতে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।



সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ওরা দারুণ একটা দল। গ্রুপ পর্বের তিনটি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষায় ফেলেছে। স্পেনের মতো ফেবারিট, উরুগুয়ে কিংবা সৌদি আরব—সবার বিপক্ষেই ওরা বুক চিতিয়ে লড়েছে। এই বিশ্বকাপে যা দেখছি, তাতে আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে। ওরা গতিময়, মানসম্পন্ন এবং বেশ গোছানো দল।’


জর্ডানের বিপক্ষে ম্যাচটি স্কালোনির জন্য ছিল একাধারে পরীক্ষা-নিরীক্ষা ও বেঞ্চের শক্তি পরখ করার মঞ্চ। প্রথমার্ধে চেনা ছন্দের বাইরে গিয়েও দলের জয়ে তিনি খুশি। বিশেষ করে নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের ম্যাচ টাইম দিতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

0 Post a Comment:

Post a Comment